Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের দুই এমপির সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, October 07, 2026
প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের দুই এমপির সাক্ষাৎ

ছবি: মন্ত্রণালয়


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের দুই সদস্য। বৈঠকে দেশের বাইরে থাকা বাংলাদেশি জনগোষ্ঠীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার উপায় নিয়ে আলোচনা হয়।


মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


ইংল্যান্ডের লেস্টার সাউথ আসনের সংসদ সদস্য শক্যাট এডাম এবং লন্ডনের পপলার ও লাইমহাউজ আসনের সংসদ সদস্য আপসানা বেগম মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ করেন।


মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটিকে দেশের নানা কর্মকাণ্ডের সঙ্গে কীভাবে আরও কাছ থেকে যুক্ত করা যায়, সে বিষয়ে কথা হয়। প্রবাসীদের বিভিন্ন উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে তাঁদের কার্যকরভাবে দেশের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করার উপায়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


সাক্ষাতের সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী, যুগ্মসচিব দেবজিৎ সিংহ ও যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News