Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

লাক্সারি হোটেল বিভাগে স্বীকৃতি পেল Baywatch Hotel, Cox’s Bazar

প্রতিবেদক | Published: Sunday, October 18, 2026
লাক্সারি হোটেল বিভাগে স্বীকৃতি পেল Baywatch Hotel, Cox’s Bazar

ছবি: Baywatch Hotel


কক্সবাজারের ইনানী সৈকতে অবস্থিত Baywatch Hotel, Cox’s Bazar সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) ২০২৬-এ 'লিডিং লাক্সারি হোটেল/রিসোর্ট' বিভাগে স্বীকৃতি পেয়েছে। হোটেলটির বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।


হোটেল কর্তৃপক্ষ এ স্বীকৃতিকে বাংলাদেশের আতিথেয়তা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বর্ণনা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে আতিথেয়তা খাতের ক্রমবর্ধমান পরিচিতি এবং দেশি-বিদেশি পর্যটক, করপোরেট অতিথি ও উপকূলীয় পর্যটন অভিজ্ঞতায় আগ্রহী ভ্রমণকারীদের কাছে কক্সবাজারের আকর্ষণ তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।


সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস দক্ষিণ এশিয়ার ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিভিন্ন অর্জনকে স্বীকৃতি দেয়। 


বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের আয়োজনটি মালদ্বীপে অনুষ্ঠিত হয়। সেখানে পর্যটন ও আতিথেয়তা খাতের পেশাজীবীরা আঞ্চলিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ পান। 


হোটেলটি জানায়, তারা অবকাশযাপন ও করপোরেট, দুই ধরনের অতিথিকেই সেবা দেয়। এর মধ্যে রয়েছে আবাসন, সভা, সম্মেলন ও টিম রিট্রিটের সুবিধা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপকূলীয় অবকাশযাপন, করপোরেট রিট্রিট এবং মাইস (সভা, প্রণোদনামূলক ভ্রমণ, সম্মেলন ও প্রদর্শনী) পর্যটনে ইনানীর সম্ভাবনা রয়েছে। 


এ স্বীকৃতি ইনানী সৈকতের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সহায়ক হতে পারে বলে হোটেলটি মনে করছে।


হোটেল কর্তৃপক্ষ এ অর্জনের কৃতিত্ব দিয়েছে ব্যবস্থাপনা ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টাকে। একই সঙ্গে অতিথি, করপোরেট ক্লায়েন্ট ও ব্যবসায়িক অংশীদারদের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে। 


হোটেলটি জানায়, সেবার মান, কার্যক্রমের উন্নয়ন ও অতিথিসন্তুষ্টির পাশাপাশি ইনানী ও কক্সবাজারের পরিচিতি বাড়াতেও তারা কাজ করে যাবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News