Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

রক্তদাতা দিবসে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রতিবেদক | Published: Thursday, June 11, 2026
রক্তদাতা দিবসে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স


আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে আগামী ১৪ জুন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এয়ারলাইন্সের কর্মীদের নিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।


রাজধানীর উত্তরায় ইউএস-বাংলার কর্পোরেট অফিসে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। 


সেমিনারে ইউএস-বাংলার মেডিকেল সার্ভিস টিম ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।


সেমিনার শেষে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হবে।


ইউএস-বাংলা এয়ারলাইন্স মনে করে, নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কেবল জীবন বাঁচায় না, একটি সহমর্মী ও দায়িত্বশীল সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News