Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

রোমে এয়ারক্রাফট মেরামতে প্রকৌশলী পাঠাল বিমান

রোমে এয়ারক্রাফট মেরামতে প্রকৌশলী পাঠাল বিমান

রোমে কারিগরি ত্রুটির কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ মেরামতে প্রয়োজনীয় যন্ত্রাংশসহ প্রকৌশলীদের একটি দল পাঠিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে বিলম্বিত টরন্টো-রোম-ঢাকা ফ্লাইটটি রোববার সকালে ঢাকায় পৌঁছাবে বলে আশা করছে বিমান।


বিমান জানিয়েছে, ৭ আগস্ট রোমের ফিউমিচিনো বিমানবন্দর (এফসিও) থেকে পরিচালনার কথা থাকা বিজি৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি কারিগরি ত্রুটির কারণে এখনো ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ (এওজি) অবস্থায় রয়েছে।


বিমানের সর্বশেষ আপডেট অনুযায়ী, প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ৮ আগস্টের বিজি৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রোমে পৌঁছানোর কথা রয়েছে।


বিমান জানায়, মেরামতের কাজ সফলভাবে শেষ হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি ও নিরাপত্তা পরিদর্শন সম্পন্ন হলে ৮ আগস্টের বিজি৩০৬ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসতে পারে।


ফ্লাইটটি ৯ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।


এর আগে বিমান জানিয়েছিল, রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি৩০৬ ফ্লাইটটি বিলম্বিত হয়। একই উড়োজাহাজ দিয়ে পরিচালনার কথা থাকায় ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি৩০৫ ফ্লাইটও বিলম্বিত করতে হয়।


রোমে আটকে পড়া যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দিয়েছে বিমান। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।


ফ্লাইটের পরিস্থিতি সম্পর্কে যাত্রীদের নিয়মিত তথ্য দেওয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিমান।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News