Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শাহজালাল বিমানবন্দরে এক কেজি ‘সোনার ডিম’ উদ্ধার

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 16, 2026
শাহজালাল বিমানবন্দরে এক কেজি ‘সোনার ডিম’ উদ্ধার

ছবি- সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে চারটি সোনার ডিমের মতো বস্তু উদ্ধার করা হয়েছে। সোনার পেস্ট ডিমের আকারে ওই ব্যক্তির পায়ুপথে বিশেষ কৌশলে রাখা ছিল। তাঁর পরিহিত কাপড়েও সোনার পেস্ট মাখানো ছিল। 


রোববার ভোররাত ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে বেসরকারি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। তাঁর নাম হাসান মিয়া। বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। 


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এক্স-রে পরীক্ষায় ওই যাত্রীর রেক্টামে লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তাঁর রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক কেজি। জব্দ করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা এসব বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষা এবং পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত যাত্রী হাসান মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণচোরাচালান আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হবে। 


এর আগে গত ৮ অক্টোবর বিমানবন্দরে ডিমের আকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়। এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো ছিল এসব সোনার পেস্ট।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News