Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে কার্গো ও যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 15, 2026
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে কার্গো ও যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘর্ষের পর একটি উড়োজাহাজের সামনের অংশে ক্ষয়ক্ষতির চিত্র। ছবি: টমাস মালিয়ার, এবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ইউপিএসের একটি কার্গো উড়োজাহাজের সঙ্গে কোপা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। 


সিবিএস নিউজ মিয়ামির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের দুটি ট্যাক্সিওয়ের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। ইউপিএসের বোয়িং ৭৬৭ ও কোপা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় আহত হয়নি কেউই।


বিমানবন্দরের যোগাযোগ বিভাগের পরিচালক গ্রেগ চিন জানান, অবতরণকারী একটি উড়োজাহাজের সঙ্গে উড্ডয়নের জন্য প্রস্তুত আরেকটি উড়োজাহাজের সংঘর্ষ হয়। পরে উড়োজাহাজগুলোকে বিকল্প ট্যাক্সিওয়েতে চলাচলের নির্দেশ দেওয়া হয়। এতে বিমানবন্দরের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।


এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ ঘটনাস্থলে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।


ইউপিএস ফ্লাইট ৩৫৮-এর মিয়ামি থেকে কলম্বিয়ার বোগোতায় যাওয়ার কথা ছিল। অন্যদিকে কোপা এয়ারলাইনসের ফ্লাইট ৪২৭ পানামা সিটি থেকে মিয়ামিতে আসছিল।


এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এরপর থেকে বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছিল। এফএএর প্রশাসক ব্রায়ান বেডফোর্ড শনিবার জানান, রোববারের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের সময়সূচি স্বাভাবিক হওয়ার কথা।


এদিকে দেশটির কর্মকর্তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলের পুরোনো প্রযুক্তির ত্রুটিকে বিপর্যয়ের জন্য দায়ী করেছেন। তবে মিয়ামি বিমানবন্দরে উড়োজাহাজ দুটির সংঘর্ষের সঙ্গে ওই প্রযুক্তিগত সমস্যার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানা যায়নি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News