Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমান চলাচল • প্রশিক্ষণ • বাংলাদেশ

সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু

সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু

ছবি: বেবিচক

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শনিবার ঢাকার সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সহযোগিতায় পাঁচ দিনব্যাপী Training Instructors Course (TIC) উদ্বোধন করেছে। দেশের বিমান চলাচল খাতের প্রশিক্ষণ কাঠামোকে বৈশ্বিক মানে উন্নীত করার প্রয়াসে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


৫ থেকে ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলমান এই কোর্সটি ICAO-এর আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণ প্রদানে সক্ষম দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে প্রণীত হয়েছে। বেবিচকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এতে অংশ নিচ্ছেন এবং কোর্স সফলভাবে সম্পন্ন করলে তারা ICAO-এর সনদ লাভ করবেন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান। তিনি বলেন, বর্তমান বিশ্বে এভিয়েশন খাত অত্যন্ত প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর। প্রশিক্ষণকে ICAO-এর মানে উন্নীত করতে পারলে দেশের বিমান চলাচল খাত আরও আধুনিক, দক্ষ ও নিরাপদ হয়ে উঠবে।


তিনি  আরও বলেন "মানসম্পন্ন প্রশিক্ষক তৈরি ছাড়া এভিয়েশন খাতে টেকসই মানবসম্পদ উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের কোর্স প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগও সৃষ্টি করবে।"


কোর্সটি পরিচালনা করছেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও ICAO-সার্টিফাইড প্রশিক্ষক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি জানান, কোর্সটি ICAO-এর competency-based training পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি এবং এতে আধুনিক প্রশিক্ষণ কৌশল, কার্যকর উপস্থাপন দক্ষতা, মূল্যায়ন পদ্ধতি ও প্রশিক্ষণ পরিকল্পনা বিষয়ে ব্যবহারিক জ্ঞান দেওয়া হচ্ছে।


তিনি বলেন, "এই কোর্স সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে প্রশিক্ষকরা আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করতে সক্ষম হবেন, যা দেশের এভিয়েশন সেক্টরের সামগ্রিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির উপ-পরিচালক (এটিএম) মোঃ মজিবুর রহমান মিয়াজী।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News