Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মুহাম্মদ দুলালের ছেলে। তিনিও সৌদি প্রবাসী।


তার মৃত্যুতে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।


বাসসের এক সংবাদে উল্লেখ করা হয়, শুক্রবার সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন মাহাদি রাজ শুভ। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নিহত হয়েছেন। 


বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় প্রায় ছয় মাস আগে মাহাদি রাজ শুভ সৌদি আরবে যান। এদিকে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News