Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইরাকে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে

ইরাকে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে

ছবি: মন্ত্রণালয়


ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবনের মরদেহ আজ ভোরে দেশে পৌঁছেছে।


আজ শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নং-টিকে ০৭১২ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম , এমপি সরকারের পক্ষ থেকে মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাফন-কাফন বাবদ ৩৫ হাজার টাকার আর্থিক অনুদান মৃতের স্বজনদের হাতে তুলে দেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শ্রাবনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নলি মিয়ার সন্তান। তিনি দশ বছর আগে জীবিকার সন্ধানে বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন।


বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ প্রেরণ করা হয়। তুরস্কে ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে আজ সকালে ঢাকায় পৌঁছায়।


গত ২৫ মে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী মরদেহ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News