ঈদুল আযহায় বিমানের বিশেষ উপহার ও খাবারের আয়োজন
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, May 28, 2026
ছবি: বিমান
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ এবং উৎসবমুখর আপ্যায়নের আয়োজন করেছে।
ঈদের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশলবিনিময় অনুষ্ঠিত হয়।
এ ছাড়া অভ্যন্তরীণ সকল রুটের ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ ঈদ মেনু পরিবেশন করা হয়।
বিমান কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগ যাত্রীসেবার মানোন্নয়ন ও আন্তরিক সেবাদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন। ভবিষ্যতেও যাত্রীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.