Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত,মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, September 09, 2026
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত,মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ছবি: মন্ত্রণালয়


সৌদি আরবে তায়েফ থেকে জেদ্দাগামী সড়কে এক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, গত রোববার রাতে রিয়াদ-তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজ থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।


নিহতরা হলেন করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম। দুর্ঘটনা-সংক্রান্ত আরবি নথির বরাত দিয়ে মন্ত্রণালয় জানায়, নিহত চারজনই বাংলাদেশি নাগরিক এবং তাদের বাড়ি সিলেট জেলায়। 


এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। নিহতদের মরদেহ বর্তমানে সৌদি আরবের আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।


দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক। 


এক শোকবার্তায় তারা জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরানোর পাশাপাশি তাদের পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।


মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য ধৈর্য ধারণের সামর্থ্য কামনা করেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News