Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সৌদিয়া–অ্যাডিডাস নিয়ে এলো ‘মেড টু ফ্লাই’ ট্রাভেল কালেকশন

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, April 21, 2026
সৌদিয়া–অ্যাডিডাস নিয়ে এলো ‘মেড টু ফ্লাই’ ট্রাভেল কালেকশন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্স এবং বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস ড্রেস প্রস্তুতকারক ব্র্যান্ড অ্যাডিডাস যৌথভাবে ‘মেড টু ফ্লাই’ নামে ট্র্যাকস্যুটের একটি ট্রাভেল কালেকশন বাজারে এনেছে। 


সোমবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নতুন এই কালেকশনটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও মরক্কোতে ২০ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে।


অ্যাডিডাসের ‘সফট লাক্স’ লাইনের ওপর ভিত্তি করে তৈরি এই কালেকশনে আধুনিক ভ্রমণকারীদের জন্য আরামদায়ক ও স্টাইলিশ ট্র্যাকস্যুটকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে বিমান চলাচল ও সৌদি সংস্কৃতির ছোঁয়া রাখা হয়েছে।


সৌদিয়ার চিফ মার্কেটিং কর্মকর্তা খালেদ তাশ বলেন, ভ্রমণ এখন শুধু গন্তব্য নয়, বরং পরিচয় ও সংস্কৃতিরও অংশ হয়ে উঠছে।


এ ধরনের নতুন অংশীদারিত্ব এয়ারলাইন্সগুলোর ব্র্যান্ড উপস্থিতি বাড়াতে এবং নতুন প্রজন্মের যাত্রীদের আকৃষ্ট করতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকগণ। 


সূত্র: প্রেস রিলিজ 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News