Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

থাই এয়ারওয়েজ, এয়ার গ্যালাক্সির পথচলার ৪ বছর

থাই এয়ারওয়েজ, এয়ার গ্যালাক্সির পথচলার ৪ বছর

ছবি: এভিয়েশন এক্সপ্রেস।

থাই এয়ারওয়েজ দেশের বাজারে এয়ার গ্যালাক্সি লিমিটেডকে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে নিয়োগ দেওয়ার পর সফলতার চার বছর পেরিয়ে গেল। এই সফলতা উদযাপন করেই রাজধানীতে তাদের দীর্ঘস্থায়ী উপস্থিতির জানান দেওয়া হয়েছে আজ।

তারা গুলশানের তাজ ম্যারিয়ট কর্পোরেট অফিসে অবস্থিত থাই এয়ারওয়েজ সিটি টিকেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজেন করে।

কোভিড-১৯ মহামারীর কারণে কার্যক্রম স্থগিত হলেও ২০২২ সালের ৬ জানুয়ারির পর থেকে ব্যাংকক–ঢাকা–ব্যাংকক রুটে পুনরায় ফ্লাইট চালনা শুরু করে থাই এয়ারওয়েজ। জিএসএ হিসেবে নিযুক্ত করা হয় এয়ার গ্যালাক্সি লিমিটেডকে।

প্রায় ছয় দশক ধরে এদেশে সেবা পরিচালনা করা থাই এয়ারওয়েজ বর্তমানে ব্যাংকক ও ঢাকার মধ্যে সাপ্তাহিক ১৪টি ফ্লাইট পরিচালনা করছে।

অনুষ্ঠানে গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ ইউসুফ ওয়ালিদ মূল বক্তব্য দেন। তিনি থাই এয়ারওয়েজের ৬০ বছরের ইতিহাস এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের ধারাবাহিকতা বর্ণনা করেন।

তিনি ১৫–২০ বছর আগে এয়ারলাইনের অসাধারণ অনবোর্ড সেবা এবং পাঁচ তারকা মানের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, অনেক জনপ্রিয় এয়ারলাইন এখনও সেই মানে পৌঁছায়নি।

ওয়ালিদ বলেন, যারা তখন থাই এয়ারওয়েজের সেবা উপভোগ করেছেন তারা আমার সাথে একমত হবেন। এর অনবোর্ড অভিজ্ঞতাও বিরল। খুব অল্প সংখ্যক এয়ারলাইনই এই পর্যায়ের সেবা দিতে পারে।

তিনি অপারেশনাল চ্যালেঞ্জ সত্ত্বেও বিমানবন্দর ও গ্রাউন্ড-হ্যান্ডলিং ধারাবাহিক সেবা নিশ্চিত করা টিমের করেন।

এছাড়া তিনি দেশের বাজারে টিকেটিং, রিজার্ভেশন এবং কাস্টমার সার্ভিস পরিচালনায় জিএসএ-এর ভূমিকারও প্রশংসা করেন।

উক্ত অনুষ্ঠানে থাই এয়ারওয়েজ এবং এয়ার গ্যালাক্সি লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News