Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু

ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু

ছবি: ওহিদুজ্জামান টিটু

দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর ট্রফি উন্মোচন ও ফিক্সচার ঘোষণা করা হয়েছে। বুধবার রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে ‘ক্যাপ্টেনস মিট’ অনুষ্ঠানে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র করা হয়।


‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে টুর্নামেন্টটি আগামী ৩ ও ৪ জুলাই গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি মোট ১৬টি এয়ারলাইন্স অংশ নেবে।


ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র করেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তপু বর্মন এবং সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।


৩ জুলাই রাউন্ড অব ১৬-এর ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। প্রথম দিনই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ৪ জুলাই হবে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল।


রাউন্ড অব ১৬-তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খেলবে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিপক্ষে। এয়ার অ্যারাবিয়া মুখোমুখি হবে ফ্লাই দুবাইয়ের, কাতার এয়ারওয়েজ খেলবে এয়ারএশিয়ার বিপক্ষে এবং সৌদিয়া খেলবে টার্কিশ এয়ারলাইন্সের বিপক্ষে। এছাড়া সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের প্রতিপক্ষ থাই এয়ারওয়েজ, এমিরেটসের প্রতিপক্ষ এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর প্রতিপক্ষ নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিপক্ষ এয়ার অ্যাস্ট্রা।

দুই দিনব্যাপী এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, এয়ারলাইন্সের প্রতিনিধি এবং এভিয়েশন খাতের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।


এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এই টুর্নামেন্টের আয়োজন করছে। টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই স্পন্সর ভিআইপি মোটরস।


এছাড়া, এএফসি-২০২৬-এর কো-স্পন্সর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন, প্লিয়াডেস বাংলাদেশ লিমিটেড (পিবিএল)। স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ঢাকা এয়ারলাইন্স ক্লাব, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান এবং মিডিয়া পার্টনার এভিয়েশন এক্সপ্রেস। 


স্বাস্থ্যসেবা সহযোগী হিসেবে ফেমাস স্পেশালাইজড হসপিটাল হাইড্রেশন পার্টনার হিসেবে ট্রাবেলপোর্ট, ইনজুরি ইন্স্যুরেন্স পার্টনার ওয়াদা ইনস্যুর এবং ইভেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে ফেমাস ক্রিয়েশন টুর্নামেন্ট বাস্তবায়নে সহযোগিতা করবে। 


আয়োজক সংস্থা এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, “গত এক দশকে বাংলাদেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীরা এই খাতের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তবে পেশাগত পরিসরের বাইরে এসে পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য এমন একটি সম্মিলিত প্ল্যাটফর্মের অভাব ছিল। আমরা বিশ্বাস করি, এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News