Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রথম কনভার্টেড কার্গো উড়োজাহাজ চালু করল এমিরেটস

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, July 01, 2026
প্রথম কনভার্টেড কার্গো উড়োজাহাজ চালু করল এমিরেটস

ছবি: এমিরেটস

দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস প্রথম কনভার্টেড বোয়িং ৭৭৭-৩০০ইআরএসএফ কার্গো উড়োজাহাজ বাণিজ্যিকভাবে চালু করেছে।


এর মাধ্যমে যাত্রীবাহী থেকে কনভার্টেড কার্গো  উড়োজাহাজ  পরিচালনাকারী প্রথম কার্গো এয়ারলাইন হলো এমিরেটস।


মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস জানায়, বিশ্বব্যাপী পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে এই উদ্যোগ কার্গো কার্যক্রম সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।


এ৬-ইবিকে নিবন্ধন নম্বরের উড়োজাহাজটি হংকং থেকে দুবাইগামী ফ্লাইটে ১০০ টনেরও বেশি কার্গো নিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু করবে।


এমিরেটস জানায়, কনভার্টেড এই বোয়িং ৭৭৭-৩০০ইআরএসএফ উড়োজাহাজের পে-লোড ধারণক্ষমতা ১০০ টন এবং কার্গো ধারণক্ষমতা ৮১১ ঘনমিটার, যা বোয়িং ৭৭৭-এফ কার্গো বিমানের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।


এতে রয়েছে ৪৭টি প্যালেট পজিশন, যা বোয়িং ৭৭৭-এফের চেয়ে ১০টি বেশি—ফলে ই-কমার্স পণ্যের মতো বড় আকারের কার্গো পরিবহন সহজ হবে।


এমিরেটস স্কাইকার্গোর ডিভিশনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদর আব্বাস বলেন, "কনভার্টেড এই এমিরেটস বোয়িং ৭৭৭-৩০০ইআরএসএফ বিমানের অন্তর্ভুক্তি আমাদের বহর সম্প্রসারণ ও কার্যক্রম দ্রুততার পরবর্তী ধাপ।"


তিনি জানান, বিদ্যমান বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পুরনো বোয়িং ৭৭৭-৩০০ইআর যাত্রীবাহী উড়োজাহাজগুলো কার্গোতে কনভার্ট করা হচ্ছে। 


নতুন বোয়িং ৭৭৭-এফ  কার্গো উড়োজাহাজসহ এই সম্প্রসারিত বহরের মাধ্যমে এমিরেটস স্কাইকার্গোর নেটওয়ার্ক চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪০-এরও কিছু বেশি গন্তব্য থেকে বেড়ে বর্তমানে ৬২টি গন্তব্যে পৌঁছেছে বলে বদর আব্বাস জানান।


চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত এমিরেটস স্কাইকার্গোর বহরে যুক্ত হওয়া ষষ্ঠ কার্গো উড়োজাহাজ এটি, এর আগে পাঁচটি বোয়িং ৭৭৭-এফ উৎপাদিত কার্গো উড়োজাহাজ যুক্ত হয়েছিল।


সম্প্রসারণ পরিকল্পনার আওতায় চলতি বছরের শেষ নাগাদ আরও পাঁচটি বোয়িং ৭৭৭-এফ এবং একটি কনভার্টেড বোয়িং ৭৭৭-৩০০ইআরএসএফ পাবে এমিরেটস স্কাইকার্গো।


এছাড়া ২০২৭ সালে আরও তিনটি কনভার্টেড বোয়িং ৭৭৭-৩০০ইআরএসএফ বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News