Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

তুষারঝড়ে অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দর অচল

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, February 21, 2026
তুষারঝড়ে অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দর অচল

অস্ট্রিয়ায় প্রবল তুষারঝড়ে গতকাল শুক্রবার ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে রাজধানী ভিয়েনার বিমানবন্দর সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়।


প্রাকৃতিক দুর্যোগের কারণে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্রে রাজধানী ভিয়েনা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, এমন বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত করা হয়েছে। একইভাবে ২৩০টিরও বেশি আগত ফ্লাইটও ব্যাহত হয়েছে বা রুট পরিবর্তন করা হয়েছে।


জাতীয় বার্তাসংস্থা এপিএ জানিয়েছে, ওই এলাকায় প্রায় ২০ সেন্টিমিটার (প্রায় আট ইঞ্চি) তুষারপাত হয়েছে।


জাতীয় মোটরযান সংস্থা ওএএমটিসি জানিয়েছে, ‘ভিয়েনার দক্ষিণে প্রধান মহাসড়কটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। তুষার জমে রাস্তা ঢেকে যাওয়া, পণ্যবাহী ট্রাক আটকে পড়া ও ঘন কুয়াশা বা কম দৃশ্যমানতার কারণে আরো কয়েকটি সড়কের অংশ সাময়িকভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে।


বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর মধ্যে স্টাইরিয়া অঞ্চলে প্রায় ৩০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


পূর্বাভাস অনুযায়ী দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার কথা রয়েছে। তবে এখনো তুষার ধসের বড় ধরনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News