Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রের আইডাহোতে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, চার পাইলট নিরাপদ

যুক্তরাষ্ট্রের আইডাহোতে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, চার পাইলট নিরাপদ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম বিমান বাহিনী ঘাঁটিতে একটি এয়ার শো চলাকালে দুটি যুদ্ধবিমান আকাশে পরস্পরের সঙ্গে ধাক্কা লাগায় বিধ্বস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত চারজন পাইলটই সময়মতো ইজেক্ট করে প্রাণে বেঁচে গেছেন এবং বর্তমানে চিকিৎসা দলের তত্ত্বাবধানে রয়েছেন।


রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে "গানফাইটার স্কাইজ এয়ার শো"-র দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটে। ঘাঁটি থেকে প্রায় দুই মাইল উত্তর-পশ্চিমে আকাশপথে মহড়া চলাকালে বিমান দুটি পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে।


মার্কিন প্যাসিফিক ফ্লিটের নৌ বিমান বাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, বিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড থেকে পরিচালিত ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন (ভিএকিউ) ১২৯-এর অধীনে নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার বিমান ছিল।


সংঘর্ষের পর ঘাঁটি কর্তৃপক্ষ দুপুর ১২টা ৩০ মিনিটে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে। সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে ঘাঁটি জানায়, "জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে, তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্য পাওয়ামাত্র জানানো হবে।"


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি যুদ্ধবিমান আকাশে সংঘর্ষের পর কালো ধোঁয়ার কুণ্ডলী নিয়ে মাটির দিকে ছুটে আসছে এবং ঘটনাস্থলের কাছে চারটি প্যারাশুট নামতে দেখা যাচ্ছে।


ইনস্টাগ্রামে পোস্ট করা আরেকটি ভিডিওতে দর্শকদের পেছনে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।


প্রত্যক্ষদর্শী একজন দর্শনার্থী এনবিসি নিউজকে বলেন, "পাশের একজনকে বলতে শুনলাম 'বিমান পড়ে গেছে', ঘুরে তাকাতেই দেখলাম চারটি প্যারাশুট নামছে, তারপরই কালো ধোঁয়া উঠতে শুরু করল। আমরা এখনো এয়ার শো মাঠে আছি, যেতে দেওয়া হচ্ছে না।" তিনি আরও জানান, পরিস্থিতি তখনো শান্ত ও নিয়ন্ত্রিত ছিল এবং উপস্থিতদের বড় অংশই ছিলেন সামরিক পরিবারের সদস্য।


মাউন্টেন হোম পুলিশ এয়ার শো বাতিলের ঘোষণা দিয়ে সাধারণ জনগণকে ঘাঁটির দিকে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


উল্লেখ্য, শনিবার এয়ার শোর প্রথম দিনের ছবি প্রকাশ করে ঘাঁটি কর্তৃপক্ষ লিখেছিল, "প্রথম উড্ডয়ন থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আজকের দিনটি ছিল অবিস্মরণীয়! আগামীকাল আবার এভাবেই উদযাপন করব।" — কিন্তু সেই উৎসাহের পরিসমাপ্তি ঘটল দুর্ঘটনার মধ্যদিয়ে।


সূত্র: এনবিসি 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News