Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২০০ বোয়িং বিমান কিনবে চীন, সংখ্যা বাড়তে পারে ৭৫০ পর্যন্ত — ডোনাল্ড ট্রাম্প

 ২০০ বোয়িং বিমান কিনবে চীন, সংখ্যা বাড়তে পারে ৭৫০ পর্যন্ত —  ডোনাল্ড ট্রাম্প

-কোলাজ ছবি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন মোট ২০০টি বোয়িং বিমান কেনার চুক্তিতে সম্মত হয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যা সর্বোচ্চ ৭৫০টি পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান। তিনি আরও উল্লেখ করেন যে, বিমানগুলোতে জিই অ্যারোস্পেসের ইঞ্জিন ব্যবহার করা হবে।


ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চুক্তিতে বোয়িংয়ের ৭৭৭ ও ৭৩৭ মডেলের বিমান অন্তর্ভুক্ত রয়েছে।


প্রায় এক দশক পর এটি বোয়িংয়ের জন্য চীনে প্রথম বড় কোনো চুক্তি। এর আগে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনার কারণে বোয়িং চীনের বাজারে কার্যত প্রবেশ করতে পারছিল না।


বোয়িং জানিয়েছে, ২০০টি বিমানের জন্য প্রাথমিক প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং পরবর্তীতে আরও প্রতিশ্রুতি আসবে বলে তারা আশাবাদী।


বিমান পরামর্শ প্রতিষ্ঠান আইবিএর হিসাবে, ২০০টি বিমানের এই চুক্তির মূল্য প্রায় ১ হাজার ৭০০ কোটি থেকে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। আর যদি বড় বিমানের সংখ্যা বেশি হয়, তাহলে তা ২ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।


তবে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। ২০০টি বিমানের সংখ্যা বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় কম হওয়ায় বোয়িংয়ের শেয়ার প্রায় ২.৬ শতাংশ এবং জিই অ্যারোস্পেসের শেয়ার ২ শতাংশ কমে যায়। সূত্রগুলো জানিয়েছে, মূলত কমপক্ষে ৫০০টি বিমানের চুক্তির আলোচনা চলছিল।


সূত্র: রয়টার্স

 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News