Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২৫ জুলাই আটাব নির্বাচন: পুলিশ কনভেনশন হলে ভোটারদের মহাসমাবেশ

২৫ জুলাই আটাব নির্বাচন: পুলিশ কনভেনশন হলে ভোটারদের মহাসমাবেশ

ফটোগ্রাফ: ওহিদুজ্জামান টিটু

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস (আটাব)-এর আগামী ২৫ জুলাইয়ের নির্বাচন সামনে রেখে ঢাকার পুলিশ কনভেনশন হলে সদস্য ও ভোটারদের নিয়ে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


২১ জুলাই অনুষ্ঠিত সমাবেশে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক আটাব সদস্য ও ভোটার অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একটি শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


সমাবেশে ট্রাভেল ট্রেডের বর্তমান পরিস্থিতি, সদস্যদের প্রত্যাশা এবং সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়।


আটাব-এর সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন টিপু বলেন, আটাব সবার সংগঠন এবং সংগঠনের মর্যাদা, ঐক্য ও সদস্যদের স্বার্থ রক্ষা তাদের সর্বোচ্চ অঙ্গীকার।

তিনি বলেন, সকল সদস্যের সম্মিলিত অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে সদস্যদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।


আগামী ২৫ জুলাই সদস্যদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।


সমাবেশে উপস্থিত সদস্যরা নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার পাশাপাশি একটি ঐক্যবদ্ধ, আধুনিক ও জবাবদিহিমূলক আটাব গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News