Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিল সরকার

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, February 18, 2026
বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিল সরকার

File photo

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যানের পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যহতি দিয়েছে সরকার। শেখ বশিরউদ্দীন বিমানের চেয়ারম্যান পদের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন।


বুধবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ উপশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অব্যহতি দেওয়া হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন আইন, ২০২৩ এর ধারা ৩০ (সি) ধারায় অর্পিত সরকারের ক্ষমতাবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ হতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িতে নিয়োজিত মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন-কে তাঁর অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি প্রদান করা হলো।


এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) শেখ বশিরউদ্দীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার আবেদন করেন। সেদিনই পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।


গত বছরের ২৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শেখ বশিরউদ্দীন। তিনি সাবেক চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News