Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনের ফ্রেঞ্চ খাবারের উৎসব

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 26, 2026
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনের ফ্রেঞ্চ খাবারের উৎসব

ছবি- ওহিদুজ্জামান টিটু

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে চার দিনের ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভ্যাল। ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হোটেলটির এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে এ উৎসব চলবে। ফ্রান্সের দূতাবাসের সঙ্গে যৌথভাবে এ আয়োজন করেছে হোটেল কর্তৃপক্ষ।


২৬ নভেম্বর উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড ও’হ্যানলন। এ সময় হোটেল ও ফ্রান্স দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উৎসবে ফ্রান্স থেকে এসেছেন অতিথি শেফ প্যাট্রিক কানে। তিনি হোটেলের রন্ধনশিল্পীদের সঙ্গে মিলে ফ্রান্সের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার তৈরি করছেন।


উৎসবে থাকছে বিফ বারগান্ডি, গ্রিলড স্যামন ফিলে, চিকেন শাস্যর, প্রন প্রোভঁসাল, রাতাতুই ও পটেটো আ গ্রাতাঁ। এ ছাড়া সালাদ হিসেবে থাকছে সালাদ নিসওয়াজ ও সালাদ লিওনেজ। স্যুপের তালিকায় রয়েছে ফ্রেঞ্চ অনিয়ন স্যুপ ও লবস্টার বিস্ক।


মিষ্টান্নের আয়োজনে রয়েছে প্রফিতেরোল, এক্লেয়ার, ফ্রেঞ্চ অ্যাপল টার্ট, ম্যাকারন, ক্রেম ব্রুলে, চকলেট মুস ও ক্রেপ সুজেটসহ বিভিন্ন পদ।


প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ডিনার বুফে উপভোগ করা যাবে। জনপ্রতি খাবারের মূল্য ১০ হাজার টাকা। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে ‘বাই ওয়ান গেট টু’ অফার পাওয়া যাবে। এ ছাড়া আইএইচজি ওয়ান রিওয়ার্ডস সদস্যরা খাবার ও পানীয়তে ২৫ শতাংশ ছাড় পাবেন।


আয়োজকেরা আগাম বুকিংয়ের পরামর্শ দিয়েছেন। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে ০১৭১৩০৪৭৬৯৮ নম্বরে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News