Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকায় ফিলিপাইনস রোডশো: দ্বিপাক্ষিক পর্যটন সম্পর্ক জোরদারের উদ্যোগ

ঢাকায় ফিলিপাইনস রোডশো: দ্বিপাক্ষিক পর্যটন সম্পর্ক জোরদারের উদ্যোগ

ছবি: ওহিদুজ্জামান টিটু

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা আরও শক্তিশালী করতে শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “ফিলিপাইনস রোডশো ২০২৬ – বাংলাদেশ এডিশন”। ব্যবসা-টু-ব্যবসা (বি-টু-বি) নেটওয়ার্কিং ও গন্তব্য প্রচারমূলক এই আয়োজনে অংশ নেন শতাধিক ভ্রমণশিল্প পেশাজীবী, ট্যুর অপারেটর, এয়ারলাইনস প্রতিনিধি এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজন।


ফিলিপাইনের শীর্ষস্থানীয় ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি শ্রফ ট্রাভেল আয়োজিত এ অনুষ্ঠান ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল ফিলিপাইনকে পর্যটন গন্তব্য হিসেবে আরও পরিচিত করা, ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা এবং দুই দেশের পর্যটন খাতের অংশীজনদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা।


নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশ ও ফিলিপাইনের জাতীয় সংগীত পরিবেশন এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মো. রাশেদুজ্জামান ফয়সাল বাংলাদেশের ক্রমবর্ধমান আউটবাউন্ড পর্যটন বাজারের সম্ভাবনা এবং বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণের সুযোগ সম্প্রসারণে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।


অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং পর্যটন সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের ওপর আলোকপাত করেন।


রোডশোর অন্যতম আকর্ষণ ছিল শ্রফ ট্রাভেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অর্জুন শ্রফের উপস্থাপনা। তিনি ফিলিপাইনের সমুদ্রসৈকত, দ্বীপপুঞ্জ, বিলাসবহুল রিসোর্ট, অ্যাডভেঞ্চার পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রধান শহরগুলোর পর্যটন সম্ভাবনা তুলে ধরেন।


উপস্থাপনার সময় তিনি ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তাসলিম আমিন শোভনকে পরিচয় করিয়ে দেন এবং বাংলাদেশের পর্যটন উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যটন অংশীদারিত্ব গড়ে তোলায় তাঁর অবদানের প্রশংসা করেন।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ট্রাভেল এজেন্সি প্রতিনিধি, ট্যুর অপারেটর, গন্তব্য বিশেষজ্ঞ এবং পর্যটন ব্যবসায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এ আয়োজনে অংশ নেন। তাদের মধ্যে নতুন গন্তব্য ও অংশীদারিত্বের সুযোগ খুঁজতে আগ্রহী আউটবাউন্ড ট্যুর অপারেটররাও ছিলেন।


অনুষ্ঠানে বিমান পরিবহন খাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মালয়েশিয়া এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শার্না দাস, পাশাপাশি এয়ার ইন্ডিয়া ও এয়ারএশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


অনুষ্ঠানে অর্জুন শ্রফ বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরির মাধ্যমে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


তিনি ফিলিপাইনের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণের কথাও তুলে ধরেন। এর মধ্যে পালাওয়ান, বোরাকাই, ম্যানিলা, সেবু এবং দাভাও উল্লেখযোগ্য। এছাড়া গন্তব্যভিত্তিক প্রশিক্ষণ, বিপণন সহায়তা, বিশেষায়িত ভ্রমণ প্যাকেজ এবং ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি ট্যুর অপারেটরদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তিনি।


উপস্থাপনা শেষে পর্যটন পণ্য, গন্তব্য, ভিসা-সংক্রান্ত তথ্য এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।


রোডশোটি আয়োজন করে শ্রফ ট্রাভেল। এতে ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড ছিল অফিসিয়াল ট্রাভেল পার্টনার এবং ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড ইভেন্ট ব্যবস্থাপনা ও যোগাযোগ সহায়তা প্রদান করে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News