দিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, তিনজনের অবস্থা আশঙ্কাজনক
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, June 04, 2026
ছবি: এপি
নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি এক ফেসবুক পোস্টে জানায়, আহত বাংলাদেশিদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাইকমিশন সার্বক্ষণিকভাবে তাদের শারীরিক অবস্থার তদারকি করছে।
এই অগ্নিকাণ্ডে সব মিলিয়ে ২১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিকসহ মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের দ্রুত সুস্থতার স্বার্থে স্বজনদের সরাসরি শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। হাইকমিশন আহত বাংলাদেশিদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.