Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, June 04, 2026
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

ছবি: সংগৃহীত


পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের মধ্যে কুয়েতের আকাশসীমায় ড্রোন ও মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। 


বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


দূতাবাস জানায়, গত ৩ জুন ২০২৬ তারিখে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত চার বাংলাদেশিকে ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্য দেশের কিছু নাগরিকও আহত এবং একজন নিহত হয়েছেন। দূতাবাস আহত বাংলাদেশিদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।


বিজ্ঞপ্তিতে কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে এ ধরনের ঘটনার ছবি বা ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কুয়েতের আইনে এটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত।


এদিকে দূতাবাস জানায়, কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেওয়ার এবং অন্যদেরও উৎসাহিত করার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News