Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ডিটিভি ভিসা আবেদনে নতুন দুই শর্ত জুড়ল থাইল্যান্ড

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, August 30, 2026
ডিটিভি ভিসা আবেদনে নতুন দুই শর্ত জুড়ল থাইল্যান্ড


থাইল্যান্ডের ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা বা ডিটিভি-র আবেদনকারীদের জন্য আগামী ৩১ আগস্ট, ২০২৬ থেকে দুটি অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে।


দূতাবাসের পোস্ট অনুযায়ী, আবেদনকারীদের এখন থেকে যে দেশে ভিসার জন্য আবেদন করছেন, সেখানে তাঁর স্থায়ী বাসস্থানের প্রমাণ দিতে হবে। 


পাশাপাশি জমা দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সনদ অথবা অপরাধমূলক রেকর্ড না থাকার আনুষ্ঠানিক প্রমাণপত্র, যা আবেদনকারীর নাগরিকত্বের দেশ অথবা স্থায়ী বসবাসের দেশ থেকে ইস্যু করা হতে হবে। এই সনদ মূল ভাষা এবং ইংরেজি অনুবাদ—দুই ভাষাতেই জমা দিতে হবে।


আবেদন করার আগে সম্পূর্ণ কাগজপত্রের তালিকা যাচাই করে নিতে আবেদনকারীদের অনুরোধ জানিয়েছে দূতাবাস। এ জন্য থাই ই-ভিসার অফিশিয়াল পোর্টাল www.thaievisa.go.th/visa/dtv-visa ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।


২০২৪ সালের জুলাইয়ে চালু হওয়া ডিটিভি পাঁচ বছর মেয়াদি ও একাধিকবার প্রবেশযোগ্য একটি ভিসা, যা মূলত ডিজিটাল নোম্যাড, রিমোট কর্মী, ফ্রিল্যান্সার এবং থাইল্যান্ডে সাংস্কৃতিক বা চিকিৎসাসংক্রান্ত কর্মসূচিতে অংশ নিতে আগ্রহীদের জন্য চালু হয়েছিল। 


এই ভিসায় প্রতিবার প্রবেশে সর্বোচ্চ ১৮০ দিন থাইল্যান্ডে অবস্থান করা যায়। লন্ডন ও হো চি মিন সিটিসহ থাইল্যান্ডের অন্যান্য দূতাবাসও একই তারিখ থেকে অনুরূপ শর্ত কার্যকরের কথা জানিয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News