Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ডলারে বেতন প্রদান অব্যাহত রাখবে কোকা-কোলা মালদ্বীপ: বাংলাদেশ হাইকমিশনারকে আশ্বাস

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, July 01, 2026
ডলারে বেতন প্রদান অব্যাহত রাখবে কোকা-কোলা মালদ্বীপ: বাংলাদেশ হাইকমিশনারকে আশ্বাস

ছবি: হাইকমিশন

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিলিন্দ দেরাসারি বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে হাইকমিশনার বাংলাদেশি কর্মীদের বেতন মার্কিন ডলারে প্রদানের বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা বৈধ ও নিরাপদ উপায়ে সহজে দেশে রেমিট্যান্স পাঠাতে পারেন এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হয়।


জবাবে কোকা-কোলা মালদ্বীপের সিইও জানান, বর্তমানে বাংলাদেশি কর্মীদের বেতন মার্কিন ডলারে পরিশোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও যথাসম্ভব এ ব্যবস্থা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


এ সময় কোকা-কোলা মালদ্বীপ কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে। পাশাপাশি, কারখানা সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহও প্রকাশ করে প্রতিষ্ঠানটি।


বৈঠকে কোকা-কোলা মালদ্বীপে কর্মরত ২০০-এর বেশি বাংলাদেশি কর্মীর কল্যাণ, অধিকার ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


এছাড়া নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বিওইএসএল)-এর মাধ্যমে কর্মী নিয়োগ, প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণ সুরক্ষা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের জন্য নিরাপদ ও বৈধ রেমিট্যান্স প্রবাহ বজায় রাখতে বাংলাদেশ হাইকমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News