Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দ্বিতীয় ‘হাউসবোট মেলা ২০২৬’-এর শেষ দিন আজ

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, July 11, 2026
দ্বিতীয় ‘হাউসবোট মেলা ২০২৬’-এর শেষ দিন আজ

দেশের হাওর ও নদীভিত্তিক পর্যটনকে জনপ্রিয় করে তুলতে আয়োজিত তিন দিনব্যাপী দ্বিতীয় ‘হাউসবোট মেলা ২০২৬’ আজ (শনিবার) শেষ হবে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনের শৈল প্রপাত হলে অনুষ্ঠিত এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের আধুনিক ও দৃষ্টিনন্দন হাউসবোট, বিশেষ ট্যুর প্যাকেজ এবং আকর্ষণীয় ছাড় পাচ্ছেন দর্শনার্থীরা।

বাংলাদেশ হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হোয়াব) আয়োজিত এ মেলার উদ্বোধন হয় গত ৯ জুলাই। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (বাণিজ্যিক) গণি উল আজম এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান উপস্থিত ছিলেন।

মেলায় টাঙ্গুয়ার হাওর, রাঙামাটির কাপ্তাই লেক, পদ্মা, শীতলক্ষ্যা নদী এবং সুন্দরবনসহ দেশের বিভিন্ন জলপথে পরিচালিত হাউসবোটগুলোর তথ্য ও সেবা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীরা সরাসরি হাউসবোট মালিকদের সঙ্গে কথা বলে মধ্যস্বত্বভোগী ছাড়াই বুকিং করতে পারছেন।

মেলা উপলক্ষে বিভিন্ন হাউসবোটে বুকিংয়ের ওপর বিশেষ ছাড়, আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, স্পট বুকিংয়ে উপহার ও লাকি ড্রয়ের সুযোগ রাখা হয়েছে। এছাড়া অভিজ্ঞ ট্যুর অপারেটরদের কাছ থেকে হাওর ও লেকভিত্তিক ভ্রমণ এবং নিরাপত্তা বিষয়ে পরামর্শও পাওয়া যাচ্ছে।

হোয়াব-এর সভাপতি মো. আরাফাত হোসেন বলেন, দেশের জলভিত্তিক পর্যটন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। পর্যটকদের আধুনিক ও নিরাপদ সেবা নিশ্চিত করা এবং দেশীয় পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই এ আয়োজন।

মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এতে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। আয়োজকদের মতে, পরিবেশবান্ধব জলভিত্তিক পর্যটনের প্রসার এবং হাউসবোটে ভ্রমণের অভিজ্ঞতা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News