ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ফিরল ‘মিটস অ্যান্ড বিটস’
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Thursday, August 20, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
মাংসপ্রেমীদের জন্য ‘মিটস অ্যান্ড বিটস ভলিউম ২’ আয়োজন করেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও বেঙ্গল মিট। ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত হোটেলটির সিগনেচার স্টেকহাউস দি এমবার রুম-এ আয়োজন চলবে।
বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘মিটস অ্যান্ড বিটস ভলিউম ২’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, বেঙ্গল মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম. আসিফ, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক ডেভিড ও’হ্যানলন, নির্বাহী শেফ জুলিয়ান সিটল বটলেরো এবং মার্কেটিং পরিচালক সাদমান সালাহউদ্দিনসহ হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের ‘মিটস অ্যান্ড বিটস ভলিউম ২’ আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় পর্ব আয়োজন করা হয়েছে। এতে অতিথিরা সীমাহীন প্রিমিয়াম স্টেক, বিভিন্ন সাইড ডিশ ও লাইভ মিউজিক উপভোগ করতে পারবেন।
আয়োজনে বিফ টেন্ডারলয়েন, রিব-আই, প্রাইম রিব, টি-বোন, ব্রোশেট ও ব্রিসকেটসহ বিভিন্ন ধরনের স্টেক থাকছে। এর সঙ্গে থাকছে হল্যান্ডেজ, মাশরুম, পেপার, বারবিকিউ ও চিমিচুরি সস।