Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কাপ্তাইয়ে শুরু হলো ৫ দিনের জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, August 27, 2026
কাপ্তাইয়ে শুরু হলো ৫ দিনের জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প

ছবি: সংগৃহীত


দেশের ৬৪টি জেলার ২৫০ জন স্কাউট সদস্যের অংশগ্রহণে কাপ্তাইয়ের রাইংখ্যং দ্বীপে বুধবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬।


বাংলাদেশ স্কাউটসের আয়োজনে এই ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক এএইচএম মহসিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক মেহেনাজ মুন্নী।


বক্তব্যে আলমগীর হোসেন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেওয়ার ক্ষেত্রেও স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি ক্যাম্পের সার্বিক সাফল্য কামনা করেন।


আয়োজকরা জানান, ক্যাম্পে ৬৪ জেলা থেকে আসা গার্ল ইন স্কাউটস, রোভার স্কাউটস, গার্ল ইন রোভার স্কাউটস এবং প্রাপ্তবয়স্ক দলনেতারা অংশ নিচ্ছেন।


অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচিত করে তোলার পাশাপাশি তাদের নেতৃত্ব, দলগত কাজ এবং আত্মনির্ভরশীলতার দক্ষতা বাড়ানোই এই ক্যাম্পের লক্ষ্য।


ক্যাম্পে অংশ নেওয়া স্কাউটরা জানান, প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল শিখতেই তারা এই আয়োজনে যোগ দিয়েছেন।


ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্বে আছেন নৌ অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ও কাপ্তাই নেভি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।


ক্যাম্প চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল এবং বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মোছা. মাহফুজা পারভীন প্রমুখ।


সূত্র: বাসস 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News