রেনেসাঁ ঢাকা গুলশানে ইতালিয়ান উইকেন্ড থিম নাইট
নিজস্ব প্রতিবেদক
| Published: Wednesday, August 26, 2026
রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের সিগনেচার অল-ডে ডাইনিং রেস্তোরাঁ বাহারে আয়োজন করা হচ্ছে ‘বুয়োন অ্যাপেতিতো—ইতালিয়ান উইকেন্ড থিম নাইট’। আগামী ৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার এ আয়োজন চলবে।
আয়োজনে ইতালির বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার, রান্নার পদ্ধতি ও সংস্কৃতির সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
৩ সেপ্টেম্বর আয়োজনের উদ্বোধন হবে। এ উপলক্ষে ইতালির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি আনুষ্ঠানিক ফিতা কাটার আয়োজন থাকবে। এতে হোটেলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি, বাংলাদেশে বসবাসরত ইতালীয় সম্প্রদায়ের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ও ফুড ব্লগাররা উপস্থিত থাকবেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ইতালিয়ান বুফেতে থাকবে বিভিন্ন ধরনের আর্টিজান ব্রেড, অ্যান্টিপাস্তি, হাতে তৈরি পাস্তা, রিসোতো, উড-ফায়ার্ড ইতালিয়ান খাবার, গ্রিলড সি-ফুড ও মাংস, বিভিন্ন অঞ্চলের চিজ এবং নানা ধরনের ইতালিয়ান ডেজার্ট।
ডেজার্টের তালিকায় থাকছে তিরামিসু, পান্না কোট্টা, তোর্তা কাপ্রেজে, পিস্তাচিও ক্যানোলি ও ইতালিয়ান ক্রেম ব্রুলেসহ আরও বিভিন্ন পদ। পাশাপাশি লাইভ কুকিং স্টেশনে অতিথিদের পছন্দ অনুযায়ী তাজা খাবার প্রস্তুত করবেন শেফরা।
‘বুয়োন অ্যাপেতিতো’, যার অর্থ ‘সুস্বাদু আহার’—এই ইতালিয়ান অভিব্যক্তিকে কেন্দ্র করে আয়োজনটি সাজানো হয়েছে বলে জানিয়েছে হোটেল।
প্রতি ব্যক্তির জন্য বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৫০ টাকা (নেট)। নির্বাচিত ব্যাংকের কার্ডধারী, জিপি স্টার সদস্য, বাংলালিংক অরেঞ্জ ক্লাবের গ্রাহক এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।
সংরক্ষণ ও বিস্তারিত জানতে +৮৮০ ১৭০ ৪১১ ২৬৪৬ অথবা +৮৮০ ১৭০ ৪১১ ২৬৪৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন দেশের সংস্কৃতি ও খাবারের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ‘বুয়োন অ্যাপেতিতো’ আয়োজন করা হচ্ছে।