Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন প্রধানমন্ত্রীর

ছবি: পিএমও


প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে বাসস-এর খবরে জানানো হয়, প্রধানমন্ত্রী দিনব্যাপী সফরে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পৌঁছান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।



বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ২০১৯ সালে ঢাকার পুরোনো বিমানবন্দরে ছোট পরিসরে যাত্রা শুরু করে। ২০২২ সালের ৩ জুলাই লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের হাঁড়িভাঙ্গায় লালমনিরহাট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে স্নাতক কার্যক্রম শুরু হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News