Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা: অনুমতিপত্র ছাড়া প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ

মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা: অনুমতিপত্র ছাড়া প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

হজ মৌসুমকে সামনে রেখে মক্কায় প্রবেশাধিকার নিয়ে কড়া নিয়ম জারি করেছে সৌদি আরব। সোমবার ১৩ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন বিধিমালা অনুযায়ী, বৈধ অনুমতিপত্র ছাড়া কোনো প্রবাসী বা বাসিন্দা মক্কায় প্রবেশ করতে পারবেন না।


সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, পাবলিক সিকিউরিটি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে হজ মৌসুমের প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা ১৩ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতিপত্র, মক্কায় ইস্যু করা আবাসন পরিচয়পত্র বা বৈধ হজ পারমিট — এই তিনটির যেকোনো একটি না থাকলে মক্কায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। চেকপয়েন্টগুলোতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়া হবে।


ওমরাহ ভিসা ও অন্যান্য বিধিনিষেধ

ওমরাহ ভিসায় আগত বিদেশিদের ১৮ এপ্রিলের (১ জিলকদ) মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।


একই দিন থেকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যু সম্পূর্ণ বন্ধ থাকবে — যা নাগরিক, প্রবাসী ও জিসিসি সদস্যভুক্ত দেশের নাগরিকসহ সবার জন্য প্রযোজ্য।  এই স্থগিতাদেশ ৩১ মে পর্যন্ত বলবৎ থাকবে। 


১৮ এপ্রিল থেকে বৈধ হজ ভিসাধারী ছাড়া অন্য যেকোনো ভিসায় মক্কায় প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।


সূত্র: গালফ নিউজ/এসপিএ 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News