ঢাকা রিজেন্সি ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
| Published: Monday, August 24, 2026
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ও ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে বুফে ডিনারে ‘বাই ওয়ান গেট থ্রি’ সুবিধা পাবেন।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন ঢাকা রিজেন্সির ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) মিজানুর রহমান সিদ্দিকী এবং ট্রাস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা মোশাররফ।
চুক্তি অনুযায়ী, প্রযোজ্য শর্ত ও নিয়ম সাপেক্ষে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে বুফে ডিনারে এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। অফারটি বছরব্যাপী কার্যকর থাকবে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা রিজেন্সি ও ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি আরও আকর্ষণীয় ডাইনিং অভিজ্ঞতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।